
মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে আরও এক মিলিয়ন বিদেশি শ্রমিক প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির অ্যাসোসিয়েশন অব এমপ্লয়মেন্ট এজেন্সির (পাপা) প্রেসিডেন্ট ফু ইয়ং হুই।
মঙ্গলবার (৩ জানুয়ারি) স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
ফু ইয়ং বলেন, বিদেশি শ্রমিকদের চাহিদা বেশ কয়েকটি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্মাণ, কৃষি, পরিষেবা ও উৎপাদন সেক্টরে। করোনা পরবর্তীসময়ে দেশের অর্থনীতি সচল করার জন্য এটি অপরিহার্য।
তিনি বলেন, করোনা মহামারির আগে মালয়েশিয়ায় দুই দশমিক দুই মিলিয়ন বিদেশি কর্মী ছিলেন। ২০২০ সালে সরকার ও আরোপিত বিধি নিষেধের কারণে বিদেশি শ্রমিকের সংখ্যা কমে প্রায় নয় লাখে নেমে গেছে। বর্তমানে নির্মাণ খাতে প্রায় তিন লাখ শ্রমিকের অভাব রয়েছে। এছাড়া কৃষিতে প্রায় দুই লাখ ৩০ হাজার শ্রমিক ও উৎপাদনে প্রায় দুই লাখ শ্রমিক প্রয়োজন। সেবা খাতেও প্রায় এক লাখ শ্রমিকের অভাব রয়েছে। সব মিলিয়ে প্রায় এক মিলিয়ন বিদেশি শ্রমিক জরুরিভিত্তিতে প্রয়োজন।
তিনি আরও বলেন, আমি বিদেশি কর্মীদের ঘাটতি মেটাতে স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবো। সরকারকে অবশ্যই বিদেশি কর্মী নিয়োগের বিদ্যমান পদ্ধতি শিথিল করতে হবে।
এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, মালয়েশিয়ায় বর্তমানে এক দশমিক চার মিলিয়ন বিদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে উৎপাদন খাতে রয়েছেন পাঁচ লাখ ১০ হাজার ৫০৭ জন, নির্মাণে রয়েছেন তিন লাখ আট হাজার ৮৮৬ জন, পরিষেবায় দুই লাখ আট হাজার ৪২৫ জন ও কৃষিকাজে রয়েছেন এক লাখ ১০ হাজার ৫৯৮জন।
- ১সংবিধান পর্যালোচনায় নতুন সংশোধনী, চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সনদের আলোকেই
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন
- ৪বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই
- ৫ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৬পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
- ৭শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ৮শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
- ৯মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না: খোকন তালুকদার
- ১০জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ
- ১নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ২ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৩গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৪মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৫অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৬আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৭প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ৯বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ১০চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে নগরবাসী





পাঠকের মতামত