
মানুষ মানুষের জন্য। এ কথা আবারো সত্য প্রমাণিত হলো কিশোরগঞ্জ মডেল থানায়। একটি অপরহণ মামলার ভিকটিম (মা ও ১০ দিনের শিশু সন্তান সহ) মঙ্গলবার রাতে উদ্ধার করে থানায় নিয়ে আসে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। তীব্র শীতের রাতে নারী হেল্প ডেক্ত রুমে তাদের থাকতে দেয় পুলিশ। শীত নিবারণে প্রথমে তাদের (মা ও নবজাতক সন্তানের) জন্য কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ ২ টি কম্বল এনে দেন।
রাত গভীর হলে শীতের তীব্রতা বাড়লে ওসি মোহাম্মদ দাউদ খোজ খবর নিতে এসে দেখেন ২ টি কম্বল দিয়ে তাদের ( মা ও ১০ দিনের নবজাতক শিশুর) শীত নিবারণ হচ্ছে না। এমন কনকনে শীতের রাতে কোন উপায় না পেয়ে ওসি তার নিজ বাসার বিছানার তোষক এনে দেন ভিকটিম মা ও নবজাতক শিশুর শীতের কস্ট নিবারণে। কনকনে শীতের এ গভীর রাতে শীত নিবারণে কম্বল ও তোষক পেয়ে মুগ্ধ হয় ভিকটিম মেয়েটি (নবজাতকের মা)।
জানা যায়,গত ১০ মাস পূর্বে প্রেম সংক্রান্ত বিষয়ে প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করে ভিকটিম মেয়েটি। পরবর্তীতে মেয়ের পরিবার অপহরণ মামলা করে কিশোরগঞ্জ মডেল থানার। পুলিশ বিভিন্ন উপায়ে চেষ্টা করে মঙ্গলবার রাতে ভিকটিম মেয়ে ও তার ১০ দিনের নবজাতক সন্তানকে উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ বলেন, মানুষ মানুষের জন্য। আমি যখন দেখলাম ভিকটিম মা ও শিশু বাচ্চাটি শীতে কস্ট করছে তাৎক্ষণিক ২ টি কম্বল এর ব্যাবস্থা করি। রাত বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা বাড়লে তাদের কস্ট হচ্ছে দেখে নিজের বিছানার তোষক এনে তাদের দেই।যাতে তাদের শীতের রাতে ঘুমাতে কোন কস্ট না হয়”। এমন মানবিক কাজ করায় প্রশংসা কুড়িয়েছেন ওসি মোহাম্মদ দাউদ। থানার সকল কর্মকর্তা,অফিসার-ফোর্স সহ সমাজের সকল শ্রেণীর মানুষ ওসি দাউদের মহানুভবতায় মুগ্ধতা প্রকাশ করেছেন।
- ১কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৩বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৪পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৫জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৬শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৭২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৮প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৯প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১০শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৮জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৯দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত