
চলছে শীতের আমেজ। শীত মানেই ভাপা পিঠা, শীতমানেই সবজি। শীতের এই আমেজ আর সবজির সহজলভ্যতা মিলিয়ে জমিয়ে ট্রাই করতেই পারেন সবজি দিয়ে পিঠা তৈরি করার! সন্ধ্যায় বা সকালের নাস্তায় একঘেয়ে খাবারের বাইরে কিছু পেলে কার না ভালো লাগে?
তাই পরিবারের সবার জন্য ঝটপট তৈরি করে ফেলা যায়, এমন একটি একটু ভিন্ন স্বাদের খাবার নিয়েই আমাদের আজকের রেসিপি শীতের সবজির ঝাল ভাপা পিঠা। তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক সবজি দিয়ে ভাপা পিঠা তৈরির রেসিপিটি-

উপকরণ: চালের গুঁড়া প্রয়োজন মতো, ধনিয়া পাতা কুচি আধা কাপ,গাজর কুচি আধা কাপ, ফুলকপি কুচি আধা কাপ, মরিচ কুচি চার থেকে পাঁচটি, লবণ স্বাদ মতো।
প্রণালী: প্রথমে ফুলকপি মিহি করে কুচি করে দুই মিনিট ভাপিয়ে নিন। তারপর বাকি সবজির সঙ্গে ভাপানো ফুলকপি মেশান। এবার একটি হাড়িতে পানি চুলায় দিন।
একপর্যায়ে পানি ফুটে উঠলে ভাপা পিঠা তৈরির ছিদ্রযুক্ত মাটির ছাঁচ বসিয়ে আটার গোলা দিয়ে চারপাশ ভালোভাবে আটকে দিন। তারপর ভাপা পিঠার ছাঁচে পাতলা কাপড় রেখে তাতে লবণসহ চালের গুড়া বিছিয়ে নিন।
এবার ভাপানো ফুলকপিসহ সবজির মিশ্রণ ওপরে ছড়িয়ে দিন। তার ওপরে আবার চালের গুড়া বিছিয়ে নিন। কিছু সবজি কুচি ওপরে ছড়িয়ে হাত দিয়ে চেপে গোলাকার পিঠার আকৃতি দিন। এবার কাপড়সহ পিঠাটি হাড়িতে বসানো ছাঁচের ওপর রাখুন। এভাবে দেড় থেকে দুই মিনিট ঢেকে রাখুন। ব্যাস, একে একে পিঠাগুলো নামিয়ে পছন্দ মতো সাজিয় গরম গরম পরিবেশন করুন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা।
- ১সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ২৪ তরুণ-তরুণীর প্রাইভেটকারে ১৬ হাজার ইয়াবা পাচার
- ৩কুড়িগ্রামে আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত লাখো মানুষ
- ৪দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ৫দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৬ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার
- ৭লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৮সূচকের মিশ্রাবস্থায় সপ্তাহ শুরু
- ৯আন্দোলন স্থগিত করে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
- ১০নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৩পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৫নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৬জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৭চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার





পাঠকের মতামত