
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ঘুরতে নয়, শেখার জন্য যুক্তরাষ্ট্র সফরে এসেছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমরা ফ্লোরিডার মিয়ামিতে কয়েক দিন ধরে বেশ কিছু বিষয়ের ওপর অভিজ্ঞতা অর্জন করেছি। এখানকার ভালো চর্চা দেশেও বাস্তবায়ন করতে চাই। আমরা এখানে শিখতে এসেছি, ঘুরতে নয়। প্রতিটি বিষয়ের ওপর গুরুত্বসহকারে শেখানো হচ্ছে।’
সোমবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
প্রবাসীদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘আপনাদের জন্য ডিএনসিসির দুয়ার ২৪ ঘণ্টা খোলা। যেকোনো নতুন ধারণা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। প্রবাসে থেকেও করতে পারেন আবার কেউ চাইলে দেশে ফিরেও শেয়ার করতে পারেন। আপনাদের সবার সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি করপোরেশনের কাজ ডিএনসিসি থেকেই শুরু করতে চাই।’
স্মার্ট সিটি গড়তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত বাঙালিদের সহযোগিতা চেয়েছেন তিনি।
কনসাল জেনারেল ইকবাল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, কাউন্সিলর মো. মতিউর রহমান, কাউন্সিলর ফরিদ আহমেদ, কাউন্সিলর মিতু আক্তার। এছাড়া ফ্লোরিডা ও আশপাশের সিটির আওয়ামী লীগের নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। প্রবাসীদের পক্ষ থেকে অনেকেই দেশে তাদের মেধার বিকাশ তুলে ধরার সুযোগ চান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে নগর ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি, মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ নিতে ডিএনসিসির একটি প্রতিনিধিদল ফ্লোরিডার মিয়ামিতে সফরে রয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
- ১সূচকের উত্থানে চলছে লেনদেন
- ২দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৫বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৬কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৭ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ৮খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ৯চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ১০রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৬ জন নিহত
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫কমেছে সূচক ও লেনদেন
- ৬আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৭তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৮মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৯পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ১০গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত





পাঠকের মতামত