
শাহরুখ খানের ‘পাঠান’ ক্রমে অপ্রতিরোধ্য হয়ে উঠছে। হরহামেশাই নতুন নতুন রেকর্ড গড়ছে কিং খানের ছবিটি। ছবিটি প্রতিদিন ১০০ কোটির বেশি ব্যবসা করছে। ‘পাঠান’ মুক্তির পাঁচ দিনে বাংলাদেশি মুদ্রায় ৫৫০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে।
‘পাঠান’ ছবিটি কেমন, তা নিয়ে নানা মুনির নানা মত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটির দুরন্ত সফলতার পেছনে ‘শাহরুখ ম্যাজিক’ কাজ করছে, তা বলার অপেক্ষা রাখে না। তাই অনেকে মনে করছেন দুর্বল গল্প, সাদামাটা পরিচালনা থাকা সত্ত্বেও ‘পাঠান’ দুর্বার গতিতে ছুটছে।
এমনকি মার্কিন মুলুক থেকে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবিকে হটিয়ে শাহরুখের ছবিটির এখন রাজত্ব করছে। ২৫ জানুয়ারির পর থেকে উত্তর আমেরিকাতে ‘পাঠান’ ছবির পর ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবিটি স্থান পেয়েছে।
কিং খান অভিনীত অ্যাকশনধর্মী ছবিটি প্রতিদিন সারা দুনিয়ায় ১০০ কোটির বেশি ব্যবসা করছে। মুক্তির পাঁচ দিনে ৫৫০ কোটি আয় করেছে। এই ছবির মাধ্যমে শাহরুখ বুঝিয়ে দিলেন যে তিনিই বলিউডের প্রকৃত বাদশা। আর আজও তাঁর স্টারডম অক্ষত।
এত গেল সারা দুনিয়ার কথা। ভারতে ‘পাঠান’ দারুণ ব্যবসা করছে। গত রোববার ছবিটি প্রায় ৬২ কোটি আয় করেছে। সব বিতর্ক, বর্জনের আহ্বানকে তুড়ি মেরে উড়িয়ে ‘পাঠান’ ক্রমে ছুটেই চলেছে। শাহরুখকে অ্যাকশন হিরোর অবতারে দেখে সিনেমাপ্রেমীরা উন্মাদনায় ভাসছে।
‘পাঠান’ যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর চতুর্থ ছবি। শাহরুখ-দীপিকা পাড়ুকোনের দুরন্ত রসায়ন, জমজমাট অ্যাকশন আর সংগীত এ ছবির অন্যতম মূল আকর্ষণ। ‘জিম’-এর মতো ভয়ংকর খলনায়কের ভূমিকায় জন আব্রাহাম সবার নজর কেড়েছেন।
২৫ জানুয়ারি ছবিটি হিন্দি ছাড়া তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। ‘পাঠান’ জ্বরে শুধু সাধারণ মানুষ নয়, বিটাউন তারকা, রাজনীতিবিদেরাও আক্রান্ত। ছবিটি আগামী দিনে আরও অনেক হিসাব-নিকাশ উল্টে দেবে বলে অনেকের ধারণা।
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ৩চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন
- ৪সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৫৯ নারীকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
- ৬পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ৯সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ১০ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক





পাঠকের মতামত