
বেগুন দিয়ে তৈরি করা যায় অনেক রকম খাবার। সবচেয়ে পরিচিত হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভর্তা, বেগুনী কিংবা আচারি বেগুন। তবে বেগুন দিয়ে যে চমৎকার স্বাদের কাবাব তৈরি করা যায় তা কি জানতেন? তুরস্কে এই খাবার বেশ জনপ্রিয়। চাইলে আপনিও বাড়িতে তৈরি করে খেতে পারেন বেগুনের কাবাব। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
তৈরি করতে যা লাগবে
বেগুন- ৩টি
গরুর মাংসের কিমা- ৪৫০ গ্রাম
পেঁয়াজ- ১টি
গোলমরিচ গুঁড়া- ২ চা চামচ
শুকনো মরিচ গুঁড়া- ২ চা চামচ
অলিভ অয়েল- ১ টেবিল চামচ
টমেটো পেস্ট- ১ টেবিল চামচ
টমেটো- ২-৩টি
রসুনের কোয়া- ৭টি
গোলমরিচ- ৬টি।
যেভাবে তৈরি করবেন
প্রথমে বেগুন গোল গোল করে কেটে ২ চা চামচ লবণ পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি পাত্রে গরুর কিমা, পেঁয়াজ কুচি, লাল শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর কাবাবের মতো চ্যাপ্টা চ্যাপ্টা করে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। ওভেনের ট্রেতে দুটি বেগুনের মাঝে একটি কাবাব দিয়ে দিন। এভাবে সম্পূর্ণ ওভেন ট্রেটি ভরে ফেলুন। এবার কাবাব সস তৈরি করে নিন। টমেটোর পেস্ট, গোলমরিচ গুঁড়া, লবণ এবং এক কাপ গরম পানি মিশিয়ে নিন। এর সাথে অলিভ অয়েল দিয়ে দিন। সবটুকু সস বেগুন এবং কাবাবের উপরে ঢেলে দিন। টমেটো এবং ক্যাপসিকাম টুকরা করে কেটে কাবাবের পাশে দিয়ে দিন। চাইলে ফ্লেভারের জন্য কয়েক কোয়া রসুন দিয়ে দিন। ওভেনে ৪০০ ফারেনহাইট অথবা ২০০ সেলসিয়াসে প্রি-হিট করে নিন। এতে ওভেন ট্রেটি ৪৫ মিনিট বেক করুন। ৪৫ মিনিট পর পেয়ে যান মজাদার বেগুন কাবাব।
- ১সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ২বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ৩হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৪মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৫মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ৬বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৭অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৮রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ





পাঠকের মতামত