
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে দুই পরীক্ষার্থী। রোববার (৩০ এপ্রিল) কারাগারের অফিস কক্ষে বসে তারা পরীক্ষায় অংশ নেন।
দুই পরীক্ষার্থী হলেন, পতেঙ্গা নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জাহির আলম ও পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান। জাহির আলমের বাড়ি নেত্রকোনার মদনপুর থানার হাসানপুর এলাকায়। থাকেন নগরীর পতেঙ্গা এলাকায়। নুসরাত পটিয়ার বৈলতলী এলাকায়।
চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার কাজী মাজহারুল ইসলাম বলেন, কারাগারের অফিস কক্ষে বসে তারা পরীক্ষায় অংশ নিয়েছেন। জাহির আলম ডিজিটাল নিরাপত্তা আইনে ও নুসরাত জাহান নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে এসেছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, কারাগারে থাকার কারণে কারাবন্দি দুই পরীক্ষার্থীর কেন্দ্র বদল করে কারাগারে পরীক্ষা নেওয়া হয়েছে। নিয়মনুযায়ী সব ব্যবস্থা করে কারাগারের অফিস কক্ষে বসে তারা পরীক্ষা দিয়েছে।
এদিকে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামে ২১৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪৮৬ জন। এরমধ্যে অনুপস্থিত ছিলো ১ হাজার ৬০৭ জন।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিলো ১ হাজার ৬০৭ জন। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষাবোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত