ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
দেশের পুঁজিবাজার থেকে এক হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ...

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪ কোম্পানির সোমবার শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানীগুলো হলো- ন্যাশনাল টি কোম্পানি, ব্র্যাক ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার কোম্পানি ৪টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৪টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৪টি। মঙ্গলবার কোম্পানি ৪টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত