প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৪:২২ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৪:২৩ পিএম

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

আগামীকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। লুনা শামসুদ্দোহা রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি দোহাটেক নিউ মিডিয়া নামের একটি সফটওয়্যার ফার্মের চেয়ারম্যানও ছিলেন।

২০১৬ সালের জুন থেকে লুনা শামসুদ্দোহা জনতা ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রায়ত্ত আরেক ব্যাংক অগ্রণী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া ও নারীর ক্ষমতায়নে গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক সম্মাননা লাভ করেন লুনা। বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) বা প্রযুক্তিতে বাংলাদেশি নারী’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ছিলেন তিনি। দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৭ পেয়েছেন।

একজন নারী উদ্যোক্তা হিসেবে স্থানীয় সফটওয়্যার শিল্পে নিজের কাজের স্বীকৃতি হিসেবে তিনি অনন্যা টপ টেন অ্যাওয়ার্ড সম্মাননাও লাভ করেছেন।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...