পুঁজিবাজারের তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে। অন্তবর্তীকালীর লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন করার জন্য নির্দেশনা রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
এরই আলোকে বিএসইসির কাছে আবেদন করেছে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস। কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটির ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ক্যাটাগরি পরিবর্তনের বিষয়ে সম্মতি জানিয়ে উভয় স্টক এক্সচেঞ্জকে তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বিএসইসি।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কোম্পানিটির ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হবে। কোম্পানি সূত্রে জানা গেছে, বিগত ২ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করাসহ লভ্যাংশ ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে ক্যাটাগরি পরিবর্তনের বিষয়ে বিএসইসিতে আবেদন জানিয়েছে কোম্পানিটি।
তথ্য মতে, ২০১৯ সালের ২৯ ডিসেম্বরে আলহাজ্ব টেক্সটাইল মিলসকে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়। নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা, লভ্যাংশ না দেওয়া এবং ছয় মাসের বেশি সময় ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
তবে, আলহাজ্ব টেক্সটাইল মিলস চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বিএসইসিতে চিঠি ও নথি পাঠিয়ে জানিয়েছে, ২০২০ সালের ৩০ ডিসেম্বর ৩৭তম এবং ৩৮তম এজিএম সম্পন্ন করেছে কোম্পানিটি। পরবর্তী সময়ে এই কোম্পানি ২০২০ সালের ৩১ ডিসেম্বর অর্ধবার্ষিক বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তী ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
এদিকে, বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানিটির আবেদন সার্বিক দিক বিবেচনা করে আমলে নিয়েছে বিএসইসি। এ বিষয়ে ২০২০ সালের ৫ নভেম্বর বিএসইসির জারি করা চিঠির সঙ্গে সঙ্গতি রেখে উভয় স্টক এক্সচেঞ্জকে কোম্পানিটির ক্যাটাগরি দ্রুত পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ৫ নভেম্বর বিএসইসির উপ-পরিচালক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় পুঁজিবাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে তালিকাভুক্ত কোম্পানিগুলো বিদ্যমান ক্যাটাগরিতে অবস্থান করবে। তবে চলতি হিসাব বছরের ঘোষিত লভ্যাংশের হারের পরিমাণ যদি পূর্ববর্তী বছরের লভ্যাংশের হারের তুলনায় বেশি হয়, সেক্ষেত্রে প্রযোজ্য উচ্চতর ক্যাটাগরিতে উন্নীত হবে। এছাড়া তালিকাভুক্ত কোম্পানি ঘোষিত অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, পরবর্তী অর্থ বছরে ক্যাটাগরি সমন্বয়ে বিবেচনা করা হবে।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আব্দুল মতিন পাটোয়ারী বানিজ্য প্রতিদিনকে বলেন, ‘অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা কোম্পানির বিষয়ো কমিশনের একটি নির্দেশনা রয়েছে। আলহাজ্জ্ব টেক্সটাইল যদি বিএসইসির শর্ত পরিপালন করে থাকে, তাহলে শিগগিরই ক্যাটাগরি পরিবর্তন করে দেওয়া হবে।’
প্রসঙ্গত, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও আলহাজ্ব টেক্সটাইল মিলসের আর্থিক অবস্থার উন্নয়নে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এরই ধারাবাহিকতায় ৩ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানিটির সার্বিক বিষয় তদারকির জন্য তিন সদস্যের একটি বিশেষ তদারকি কমিটি গঠন করা হয়। চলতি বছরের ২০ জানুয়ারি বিএসইসি এ সিদ্ধান্তের কথা জানায়।
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ৩চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন
- ৪সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৫৯ নারীকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
- ৬পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ৯সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ১০ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৯পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার





পাঠকের মতামত