প্রকাশিত: জুন ১১, ২০২৩ ১০:২২ এএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি এ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। গত ৭ জুন অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি তার ব্যবসা সম্প্রসাণের জন্য ২০৩ ডিসিমেল জমি ক্রয় করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬ লাখ টাকা।

সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬০ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে কোম্পানিটির অনুমোধিত মূলধন এক হাজার কোটি টাকা আর পরিশোধিত মূলধন ৭৫ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে পরিচালককের হাতে আছে ৩৭ দশমিক ৫১ শতাংশ শেয়ার। বাকী শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ২৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৬ দশমিক ২২ শতাংশ শেয়ার।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ ...

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...