
নানা কারণে দাঁতে হলেদেটে ভাব হতে পারে। অনেক সময় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার পরও সেই দাগ থেকেই যায়। সেক্ষেত্রে ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন।
দাঁত ঝকঝকে করবেন যেভাবে
অ্যাপেল সিডার ভিনেগার : অ্যাপেল সিডার ভিনেগারে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। সাধারণ মাউথওয়াশের সাথে সামান্য পরিমাণে অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এরপর কুলিকুচি করুন। এতে দাঁতের হলদেটে ভাব কেটে যাবে। তবে ঘন ঘন ব্যবহার করবেন না। এতে দাঁতের এনামেল ক্ষয় হয়।
হলুদ : হলুদে থাকা অ্যান্টিফ্লেমেটরি ও মাইক্রোবায়াল উপাদান দাঁতের যত্নে ভূমিকা রাখে। ব্রাশ করার আগে হলুদ দিয়ে দাঁত মেজে এরপর টুথপেস্ট দিয়ে ব্রাশ করুন। আপনার কাঙ্কিত ঝকঝকে দাঁত পেয়ে যাবেন।
কমলার খোসা : কমলাতে অ্যাসিডিক ও প্রাকৃতিক ব্লিচ থাকায় দাঁতের হলদে ভাব দূর করে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে কমলার খোসা দাঁতে ভালোভাবে ঘষে কুলি করে নিন। খুব দ্রুতই ফল পাবেন।
কয়লার গুঁড়া : কয়লা দাঁতের প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। কয়লার গুঁড়া বা মাজন অথবা যে পেস্টে উচ্চ পরিমাণে কয়লার উপাদান রয়েছে সেটি দিয়ে দাঁত মাজুন। তাৎক্ষণিক ফল পাবেন। কিন্তু মনে রাখতে হবে প্রাকৃতিক কয়লা দিয়ে বেশিক্ষণ দাঁত ঘষা যাবে না, এতে উল্টো প্রতিক্রিয়া হতে পারে।
বেকিং সোডা : এটি শুধু দাঁত সাদাই করে না মুখে থাকা জীবাণু ধ্বংস করে দেয়। একটি বাটিতে ২ চা চামচ পানির সাথে ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ব্রাশ করে নিন। এতে ভালো ফল পাবেন।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত