প্রকাশিত: জুন ১৩, ২০২৩ ১২:৫১ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইয়াকিন পলিমারের কর্পোরেট অফিসে গত ২ জুন একটি দুর্ঘটনা ঘটে। বর্তমানে কোম্পানিটি ঢাকা মিরপুরে-১৪, ব্লক-ডি, রোড-৪ অস্থায়ীভাবে অফিস নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির কর্পোরেট অফিস মোহাম্মদপুরের শ্যামলীতে রূপায়ন শেলফরড টাওয়ারে অবস্থিত ছিল।দূর্ঘটনায় কোম্পানির অফিসের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে ইন্টারনেট কানেকশন এবং সিডিবিএল লাইন বিছিন্ন হয়ে গেছে।

বর্তমানে ভবনটিতে মেরামত চলছে। বিদ্যুৎ লাইন বিছিন্ন থাকায় ভবনের লিফট সার্ভিস এবং অন্যান্য সেবা আগামী ১ মাসের জন্য বন্ধ থাকবে।

ইয়াকিন পলিমার তাদের কারখানা সাতক্ষীরায় প্রতিদিনের কাজ চালু রেখেছে। কোম্পানিটি ঢাকা মিরপুরে-১৪, ব্লক-ডি, রোড-৪ অস্থায়ীভাবে অফিস নিয়েছে।

যেকোনো প্রয়োজনে ০১৫৫২৩৫৬৬৭৮ এবং ০১৭১৫০২০০৬৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ ...

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...