প্রকাশিত: জুলাই ২, ২০২৩ ১১:০৪ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উত্তরা ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ’এএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩১ ডিসেম্বর,২০২২ পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। ব্যাংকটির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আলফা রেটিং লিমিটেড।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...