
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তবে এতে ব্যবহারকারীদের সুবিধার চেয়ে অসুবিধাই হচ্ছে বেশি। গত বছর ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকে সমালোচনা যেন পিছু ছাড়ছে না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির।
ব্লু টিক সাবস্ক্রিপশন নিয়ে এসেছে বহুদিন আগেই। এখন বিনামূল্যে টুইটার ব্যবহার প্রায় নিষিদ্ধই হয়ে যাচ্ছে। যাদের টুইটারের সাবস্ক্রিপশন নেওয়া আছে, কেবল সেই সব ব্যবহারকারীরাই সব টুইট দেখতে সক্ষম হবেন। ফলে যারা প্রতিদিন হাজার হাজার টুইট দেখে তাদের প্রতিক্রিয়া জানাতেন তাদের আর সেই সুযোগ থাকছে না।
ইলন মাস্ক জানিয়েছেন, টুইটার বিভ্রাটের কারণে এই নতুন নিয়ম আনা হয়েছে। মূলত তার গ্রাহকদের কোনো না কোনোভাবে পেড সংস্করণে আনতে চান। তাই এই নয়া কৌশল। বিনামূল্যে যারা টুইটার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে দৈনিক টুইট পড়ার সীমা নির্ধারণ করে দিচ্ছেন ইলন মাস্ক। অর্থাৎ যদি টুইটার সাবস্ক্রিপশন না থাকে, তাহলে একদিনে সর্বোচ্চ ৬০০টি টুইট পড়তে পারবেন একজন ব্যবহারকারী।
নতুন নিয়মানুযায়ী যে সব ব্যবহারকারীর সাবস্ক্রিপশন নেওয়া আছে, তারা দিনে সর্বাধিক ৬ হাজার টুইট পড়তে পারবেন। কিন্তু সাবস্ক্রিপশন না থাকলে দিনে সর্বাধিক ৬০০টি টুইট পড়তে পারবেন। নতুন আনভেরিফায়েড টুইটার ব্যবহারকারীরা পড়তে পারবেন দিনে মাত্র ৩০০টি টুইট।
সূত্র: দ্য ভার্জ
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ৮চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৯তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ১০পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী





পাঠকের মতামত