ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
দেশের পুঁজিবাজার থেকে এক হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ...

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিংসাইন টেক্সটাইল লিমিটেডের ২০১৯-২০ হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ বাতিল করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদিত হয়নি।২০১৯-২০ হিসাববছরের জন্য রিংসাইন ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কোম্পানিটি লোকসানের পরেও লভ্যাংশ ঘোষণা করায় ঘোষিত লভ্যাংশ বাতিল করা হয়েছে।
এজিএমে কোম্পানিটির ২০১৯-২০ হিসাববছরের সম্পদ পুর্নমূল্যায়ন করে দেখা গেছে ২০২০-২১ অর্থবছরের লোকসানের চিত্র। যার কারণে কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ অনুমোদন দেয়নি।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত