
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে অস্ট্রেলিয়ান চেম্বার অব কমার্সের সঙ্গে দেখা করেছে বিজিএমইএ প্রতিনিধিদল।
সোমবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত শনিবার (২২ জুলাই) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং অস্ট্রেলিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসিসিআই) মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিএমইএ-এর পক্ষে নেতৃত্ব দেন সভাপতি ফারুক হাসান এবং এসিসিআইর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রু ম্যাককেলার এবং ব্যবসা উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়ক প্রধান ক্রিস বেমস প্রতিনিধিত্ব করেন।
তারা বিনিয়োগের সুযোগ, সম্ভাব্য অংশীদারিত্ব, যৌথ উদ্যোগ, বাণিজ্য ও বিনিয়োগের সুবিধার্থে সরকার কর্তৃক দেওয়া নীতি সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তারা বাণিজ্য ও বিনিয়োগের প্রতিশ্রুতিশীল ক্ষেত্রগুলো সনাক্ত করতে এবং পারস্পরিক সুবিধাগুলো কাজে লাগানোর জন্য পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায়গুলো নিয়েও আলোচনা করেন।
বৈঠকে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য আরও জোরদার করতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে শিল্প সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তারা উভয় দেশের ব্যবসায়ীদের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণে সহায়তা করার জন্য ব্যবসায়িক যোগাযোগ আরও ঘনিষ্ঠ করার বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের প্রবৃদ্ধির সম্ভাবনা, বিশেষ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারের প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর আলোকপাত করেন।
অস্ট্রেলিয়ার তুলা ও উলের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, এছাড়াও অস্ট্রেলিয়া বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, খনি ও আইসিটি খাতে বিনিয়োগের সুযোগ খুঁজতে পারে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকীসহ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন প্রেস, পাবলিকেশন এবং পাবলিসিটির চেয়ারম্যান শোভন ইসলাম, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ এবং এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুবুর রহমান।
- ১সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ২থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৩প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
- ৫প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৬বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার
- ৭উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ
- ৮রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- ৯মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ১০৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫UCB Price Sensitive Information
- ৬চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৯আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ১০স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম





পাঠকের মতামত