
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের (বিপিএম৬) পদ্ধতি মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এ হিসাবে দেশের রিজার্ভ এখন ২৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বা ২ হাজার ৪৪৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার।
একই সঙ্গে নিজেদের হিসাবও দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে হিসাবে রিজার্ভ দেখানো হয়েছে ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৮৫ কোটি ডলারের রিজার্ভ। আইএমএফের হিসাব অনুযায়ী, দেশের যে রিজার্ভ (২৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার) এটা দিয়ে ৪ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।
এর আগে গত ১৩ জুলাই প্রথমবার আইএমএফের হিসাব মেনে রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই রিজার্ভ ছিল ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার আর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব মতে, রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশকে দেওয়া আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ ফর্মুলা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গণনা। এটি চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রকাশ করার কথা ছিল। সেই শর্তের আলোকে চলতি মাস জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ ব্যাংক এ হিসাব প্রকাশ করছে।
এর আগে গত জুন মাসে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব গণনা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার। এর মধ্যে আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি বাংলাদেশ পেয়েছে।
- ১রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ২মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৩পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৪সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৫বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৬টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৭নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৮রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৯চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ১০দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৮কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ৯নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১০ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন





পাঠকের মতামত