প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩ ৫:২২ পিএম , আপডেট: আগস্ট ১৬, ২০২৩ ৫:২৩ পিএম

কুড়িগ্রামে দীর্ঘ দিন যাবৎ পলাতক হত্যা মামলা মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে ফরিদপুর জেলা থেকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ।

বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছে পুলিশ। জানা গেছে, ২০০১ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি কুড়িগ্রামের আনোয়ারুল ইসলাম। তিনি উলিপুর উপজেলার পূর্ব শিববাড়ি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় পলাতক থাকার পর উলিপুর থানার একটি চৌকস টিম ফরিদপুর জেলার ভাঙ্গা থানা থেকে র‍্যাবের সহযোগিতায় গতকাল রাতে গ্রেফতার করে নিয়ে আসে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সাজার ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করে এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করে। উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে উক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে। গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে ফরিদপুর থেকে পুলিশ-র‍্যাবের যৌথ কর্মপ্রচেষ্টায় উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক যৌথ কর্মপ্রচেষ্টা অব্যহত থাকবে।

 

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...