
পর্যাপ্ত ঘুমের অভাবে অনেক সমস্যা হতে পারে। কিন্তু এই ঘুমই দুর্লভ হয়ে ওঠে কারও কারও কাছে। আপনি যদি নিয়মিত ৫ ঘণ্টারও কম সময় ঘুমান তাহলে বেড়ে যেতে পারে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি। সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, কম ঘুমালে হার্ট অ্যাটাক এবং হার্ট সংক্রান্ত নানা অসুখের ঝুঁকি বাড়ে।
গবেষণায় বলা হয়েছে, ব্যস্ততার কারণে অনেকে সপ্তাহে ৫ দিন পর্যাপ্ত ঘুমাতে পারেন না, ফলে তারা ছুটির দিনটিতে অনেক বেশি সময় ঘুমিয়ে কাটান। পেন স্টেটের সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন ৫ ঘণ্টারও কম সময় ঘুমালে বেড়ে যায় হার্টের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি।
সাইকোসোম্যাটিক মেডিসিন জার্নালে প্রকাশিত গবেষণা পত্রে লেখক ডক্টর অ্যান মেরি চ্যাং বলেন, বর্তমান সময়ে অধিকাংশ মানুষই প্রয়োজনীয় সময়ের চেয়ে কম সময় ঘুমান। গবেষণায় দেখা গেছে, অপর্যাপ্ত ঘুমের কারণে তাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।
গবেষণায় বলা হয়েছে, কারও যদি ছোটবেলা থেকেই অল্প ঘুমের অভ্যাস থাকে তাহলে পরবর্তীতে তার হার্টের অসুখ দেখা দিতে পারে। গবেষকরা ২০ থেকে ৩৫ বছর বয়সী কিছু ব্যক্তির ওপর গবেষণা করেছেন এবং তাদের প্রতিদিনের রুটিনও উল্লেখ করেছেন। এই ব্যক্তিদের ওপর ১১ দিনের একটি পরীক্ষা করা হয়েছিল।
সেসব ব্যক্তিকে বলা হয়েছিল প্রথম ৩ দিনের জন্য সর্বোচ্চ ১০ ঘণ্টা করে ঘুমাতে। এরপর পরবর্তী ৫ দিন প্রতিদিন রাতে ৫ ঘণ্টা ঘুমাতে বলা হয়। এরপর আবার তাদের ১০ ঘণ্টা ঘুমাতে বলা হয়। এই সময়, গবেষকরা অংশগ্রহণকারীদের হৃদস্পন্দন এবং রক্তচাপ পরীক্ষা করেন। এর পাশাপাশি দিনে কয়েকবার নানাভাবে হৃদপিণ্ড পরীক্ষা করা হয়।
গবেষণায় দেখা গেছে, পরীক্ষা-নিরীক্ষার সময় যারা হাঁটতেন, তাদের রক্তচাপ তখন কম ছিল। যাদের ঘুম ভালো হয়েছে তাদের রক্তচাপ কমেছে। কিন্তু তারা যখন শুরুতে কম ঘুমাতেন এবং পরে বেশি ঘুমাতে শুরু করেন, তখন তাদের রক্তচাপও বেড়ে যায়। অর্থাৎ পরবর্তী পর্যাপ্ত ঘুম আগের কম ঘুমের ক্ষতিপূরণ করতে পারে না। গবেষকরা জানিয়েছেন, ঘুম না হলেই শরীরে বাসা বাঁধতে পারে জটিল রোগ।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত