প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩ ৬:৪৭ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। আজ শেয়ারটির দর ৯ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৫১৮ বারে ২ লাখ ৮৫ হাজার ৭০০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮১ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদাস পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের দর ১ টাকা  বা  ৯.৩৫ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, সেন্ট্রাল ফার্মা, জেমিনি সী ফুড, দেশবন্ধু পলিমার ও বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড।

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে ...