প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩ ৬:৪৩ পিএম

যশোরের কেশবপুরে শুক্রবার বিকেলে চারুপীঠ একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ, সনদপত্র ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

 

কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চারুকারু বিভাগের ২২৬ জন শিক্ষার্থীকে সনদপত্র ও ৪৮ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

চারুপীঠ একাডেমির সহসভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান।

 

চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর মধুশিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, কবি মাহমুদুল হাসান, মাগুরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শংকর দাস ও চারুপীঠ একাডেমির সহকারী পরিচালক শ্রাবন্তী রায়।

 

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...