প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৪ ৪:৪২ পিএম

রংপুর নগরীর কলেজ রোড় খামারপাড়া এলাকার অভিজাত ফাস্ট ফুড় হোটেল রুফটপে ব্যবসার আড়ালে মাদক বেচাকেনার অভিযোগে হোটেল মালিকসহ ৫ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবা জব্দ করা হয়।

সোমবার দুপুরে নগরীর সেন্ট্রালরোড়স্থ মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী মিনান।

সংবাদসম্মেলনে বলা হয়, হাটেল রুফটপে ফাস্ট ফুড় ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো হোটেলটির মালিক ও কর্মচারীরা। বিষটি গোয়েন্দা
পুলিশের নজরে এলে রোববার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হোটেল মালিক এসএম মঞ্জুর মোর্শেদ ওরফে লিংকন (৫১), মোঃ মাসুদ রানা (৩২), সামিউল আলম ওরফে রতন (৩২), মোশারফ হোসেন (৩৫) ও শিফন মিয়া (২৭)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়ছে।

সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদেও জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

 

শেয়ার

পাঠকের মতামত

মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়মে অতিষ্ঠ যাত্রীরা

বাগেরহাটের মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে চলাচলকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাস সেবাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ...

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক ...