
ফরিদপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ. কে. আজাদ নিজস্ব প্রতিষ্ঠান হামিম গ্রুপের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেছেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিক্রিরচর ইউনিয়নে এক হাজার পরিবারের মাঝে এবং ফরিদপুর পৌরসভার ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডে ছয় শত শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য এ.কে. আজাদ বলেন, সন্ত্রাসের কাছে ফরিদপুরের মানুষ এতোদিন ছিল অসহায়ের মতো। নানা প্রতিকুল পরিবেশের মধ্যেদিয়ে আপনারা আমাকে বিপুল ভোটে জয়ি করেছেন। এ বিজয় আমার একার না, এ বিজয় আপনাদের সকলের।
তিনি আরো বলেন, আমি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নের কাজ ইতি মধ্যে শুরু করেছি। আপনাদের যে স্বপ্ন আমি দেখিয়েছি, সেই স্বপ্ন আমি পুরণ করবো।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এ. কে. আজাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিপুল ঘোষ। তিনি এ সময় তার বক্তব্য বলে, নির্বাচনে আমাদের বিজয়ের পরেই ফরিদপুর শহরে শান্তির বার্তা বইছে। চাঁদাবাজ, ছিনতাইকারীরা ঘরে ফিরে গেছে। ফরিদপুর শহরের বেইলী ব্রীজটি দখলমুক্ত হয়েছে।
পৌরসভার ১৭ নং ওয়ার্ডের রেল স্টেশন বাজারে ওয়ার্ড কাউন্সিলর জলিল শেখের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির এবং ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পাল, ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ফজল প্রমুখ।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী





পাঠকের মতামত