প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৪ ৩:০৭ পিএম , আপডেট: জানুয়ারী ২৪, ২০২৪ ৩:১৪ পিএম

গাজীপুরের টঙ্গীতে ট্রাকের চাপায়  আতিকুর রহমান (৪০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনার পর ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

নিহত গাইবান্ধা জেলার সদর থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।সে টঙ্গীর গাজীপুরা এলাকায়একটি পোশাক কারখানায় কাজ করতেন। আতিকুর টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবারের সাথে বাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কারখানায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন আতিকুর। এসময় কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি ট্রাক আতিকুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়ারা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের খবর শ্রমিকদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়লে কারখানার কয়েক’শ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, আতিকুরের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাফিক পুলিশ গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসছে। ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...