প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৪ ১১:১৪ পিএম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনে এসেছে সিকিউরিটিজ বোর্ড অব নেপালের প্রতিনিধিদল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সিকিউরিটিজ বোর্ড অব নেপালের পরিচালক মিস রানজানা ঠাকুলাত এর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল তাদের প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ডিএসই পরিদর্শনে আসেন।

সেসময় ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা (ইনচার্জ) সাত্বিক আহমেদ শাহ স্বাগত বক্তব্যে বলেন, ডিএসই পরিদর্শনের মাধ্যমে আপনারা পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। নিয়মিত পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের পুঁজিবাজার উপকৃত হবে।

তিনি আরও বলেন, আগামীতে নেপালের সাথে ডিএসইর সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে, যাতে ভবিষ্যতে উভয়েই তাদের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস এর ডিজি ড. তৌফিক আহমেদ চৌধুরী ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় ডিএসই কার্যক্রম সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই উপ মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান। পরবর্তীতে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ প্রতিনিধিবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি ডিএসইর কার্যক্রম, রুলস রেগুলেশনস, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ও গর্ভন্যান্সসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং মহাব্যবস্থাপক ও সিটিও ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম। পরিশেষে প্রতিনিধিবৃন্দ ডিএসইর বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করেন।

শেয়ার

পাঠকের মতামত

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কীম অফ রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ...

লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬  অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ...

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...