
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনে এসেছে সিকিউরিটিজ বোর্ড অব নেপালের প্রতিনিধিদল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সিকিউরিটিজ বোর্ড অব নেপালের পরিচালক মিস রানজানা ঠাকুলাত এর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল তাদের প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ডিএসই পরিদর্শনে আসেন।
সেসময় ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা (ইনচার্জ) সাত্বিক আহমেদ শাহ স্বাগত বক্তব্যে বলেন, ডিএসই পরিদর্শনের মাধ্যমে আপনারা পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। নিয়মিত পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের পুঁজিবাজার উপকৃত হবে।
তিনি আরও বলেন, আগামীতে নেপালের সাথে ডিএসইর সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে, যাতে ভবিষ্যতে উভয়েই তাদের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস এর ডিজি ড. তৌফিক আহমেদ চৌধুরী ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় ডিএসই কার্যক্রম সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই উপ মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান। পরবর্তীতে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ প্রতিনিধিবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি ডিএসইর কার্যক্রম, রুলস রেগুলেশনস, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ও গর্ভন্যান্সসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং মহাব্যবস্থাপক ও সিটিও ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম। পরিশেষে প্রতিনিধিবৃন্দ ডিএসইর বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করেন।
- ১লক্ষ্মীপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ ইউনিট সোলার লাইট স্থাপন
- ২জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- ৫বিএমইউতে ডেঙ্গু নিয়ে সেমিনার, সর্বোচ্চ প্রস্তুতির তাগিদ
- ৬উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৭ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৮ডিলারদের অর্থ অনলাইনে আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে টিসিবির চুক্তি
- ৯আইডিআরএ’র সদস্য হিসেবে সিরাজুল ইসলামের যোগদান
- ১০প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
- ১কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ২ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৩চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৪ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৫চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ৯অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- ১০এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে





পাঠকের মতামত