
সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে ২৯ অক্টোবর। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য উপর্যুক্ত হয়ে যাবেন তিনি। তার আগেই শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে দেশে ফিরে এসে প্রস্তুতি শুরু করবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজের সাবেক শিক্ষায়তন বিকেএসপিএকই বেছে নিচ্ছেন ফেরার প্রস্তুতির জন্য।
২৯ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে, এর অর্থ শ্রীলঙ্কা সফরেই কি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডারকে? শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তাবিত সিরিজ শুরু হওয়ার সম্ভাবনা ২৪ অক্টোবর থেকে। অর্থ্যাৎি, সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই প্রথম টেস্ট শেষ হয়ে যাবে।
লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে কথা-বার্তা চালাচালি হচ্ছে- তাতে দেখা যাচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজের পরিবর্তে হতে পারে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সঙ্গে যোগ হতে পারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তেমন সম্ভাবনা নিয়ে দুই বোর্ডই ইতিবাচক।
সুতরাং, সম্ভাবনা দেখা দিয়েছে শ্রীলঙ্কা সফরেই টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে যাচ্ছেন সাকিব আল হাসান।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মোহন ডি সিলভা জানিয়েছেন, দুই বোর্ড বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় পৌঁছানোর তারিখের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। তবে, কথাবার্তা হচ্ছে, এই সফরে কি তিন ম্যাচের টেস্ট সিরিজ হবে নাকি দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে অতিরিক্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি যোগ করা হবে।
আগেই জানা, সাকিব আল হাসান আগামী মাস থেকেই বিকেএসপিতে অনুশীলন শুরু করতে যাচ্ছেন আগামী মাসে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও তাকিয়ে রয়েছে তার ফুল ফিটনেসের দিকে। কত দ্রুত ফিটনেস লেভেলটা তিনি ঠিক করতে পারেন, সেটাই দেখার বিষয়।
কোচ রাসেল ডোমিঙ্গোও জানিয়ে দিয়েছেন, সাকিবের ফেরা নির্ভর করছে তার ফিটনেস লেভেলের ওপর এবং সম্ভবত তার অধীনে কিছু ম্যাচ সময় অতিবাহিত করতে হবে। শুধু তাই নয়, ডোমিঙ্গো সাকিবের এক বছরের গ্যাপটাকেও বিবেচনায় আনতে চাচ্ছেন। কারণ, এই এক বছরে বর্তমান স্কোয়াডের সদস্যদের সঙ্গে সাকিবের কি পার্থক্য তৈরি হয়েছে, সেটাই দেখার বিষয়। যদিও এর মধ্যে করোনা মহামারির পেটে চলে গেছে প্রায় ৬টি মাস। সুতরাং, অন্যদের সঙ্গে সাকিবের খুব একটা পার্থক্য হওয়ার কথা নয়।
ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘আমি মনে করি না যে, সাকিব আল হাসান এক বছর ক্রিকেটের বাইরে থাকলেও, সেটা অন্য ক্রিকেটারদের সঙ্গে তার বড় একটা পার্থক্য তৈরি করবে। কারণ, কোভিড-১৯ এর কারণে এমনিতেই প্রত্যেক ক্রিকেটারকে ৬ থেকে ৭ মাস মাঠের বাইরে থাকতে হয়েছে। আমরা আশা করবো, সব ক্রিকেটারই ফিট থাকবে। অবশ্যই এটা দেখবো যে প্রতি ক্রিকেটারের মিনিমাম ফিটনেস লেভেলটা থাকুক। আমরা সাকিব আল হাসানের জন্য কিছু গেম টাইম আয়োজন করবো। একই সঙ্গে অন্য ক্রিকেটারদের জন্যও। কারণ, কোনো ক্রিকেট সংযুক্তিছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা খুবই কঠিন। আমরা মনে করি, সাকিবের জন্য কিছু ম্যাচের আয়োজন করে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ করে দেয়া প্রয়োজন। সে হচ্ছে বিশ্বমানের ক্রিকেটার। সুতরাং, আমি নিশ্চিত, সে খুব তাড়াতাড়িই ক্রিকেটে ফিরে আসবে। তবে, ফিটনেসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
- ১বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ২ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৩এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৪সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৫বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৬আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী





পাঠকের মতামত