
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ফিক্স সার্টিফিকেশন পেয়েছে ডোরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইনোভা সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এবং মিকা সিকিউরিটিজ লিমিটেড। রোববার (১৮ ফেব্রুয়ারি) ডিএসই ট্রেনিং একাডেমিতে মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের উপ মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের-এর সঞ্চালনায় -কে চারটি কোম্পানেকে ফিক্স সার্টিফিকেশন দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা সাওিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ, জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম এবং আইসিটি ডিভিশনের উপ মহাব্যবস্থাপক হাসানুল করিম, ডোরিন ক্যাপিটাল-এর গ্রুপ সিএফও মো: মেহেদী হাসান এফসিএ, ইনোভা সিকিউরিটিজ-এর চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইয়া, আইল্যান্ড সিকিউরিটিজ-এর চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ এফসিএমএ এবং মাইকা সিকিউরিটিজ-এর উপ ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ জামান।
অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সেন্ট্রাল অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) রয়েছে সেখানে নির্দিষ্ট কিছু ফিচার কাঠামো রয়েছে। এটা সকল ব্যবহারকারীর জন্য সমান। ব্রোকার হোস্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) এর মাধমে একজন ব্রোকার তার বিনিয়োগকারীদের নিজের সুবিধামত ভ্যালু এডেড সার্ভিস নিশ্চিত করতে পারে। আমাদের নতুন টেকনোলজির ব্যবহারের জন্য দক্ষ কর্মীবাহীনী গড়ে তুলতে হবে। ব্রোকারেজ হাউজগুলো যদি পর্যায়ক্রমে এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করে তাহলে গ্রাহক সেবার মান অধিকতর উন্নতি হবে৷ যা পুঁজিবাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. তারিকুজ্জামান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ের সাথে তাল মিলিয়ে পুঁজিবাজারে সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের বিশেষ অঙ্গীকার৷ সে লক্ষ্যেই দেশের পুঁজিবাজারকে ডিজিটাল পুঁজিবাজার থেকে স্মার্ট পুঁজিবাজার হিসেবে গড়ে তোলা হবে। আমরা সব সময় মনে করি শেয়ারবাজার যদি তার প্রাথমিক লক্ষ্যগুলো অর্জন করতে চায়, সেক্ষেত্রে উন্নত ডিজিটালাইজেশনের বিকল্প কিছু নেই। এ বিষয়টি প্রথম থেকেই আমরা গুরুত্ব দিয়ে আসছি৷ ফিক্স সার্টিফিকেশনের এই বিষয়টি আমাদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে এবং একটি দক্ষ পুঁজিবাজার গড়ে উঠবে৷
তার আগে মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক মোঃ ছামিউল ইসলাম স্বাগত বক্তব্য বলেন, এই প্রথমবারের মতো একজন নতুন ট্রেকহোল্ডার নিজস্ব ওএমএস-এর মাধ্যমে ট্রেড পরিচালনা করতে যাচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। ঢাকা স্টক এক্সচেঞ্জ ২০২১ সাল থেকে এপিআই ভিওিক BHOMS চালুর উদ্যোগ গ্রহণ করে৷ এরই প্রেক্ষিতে ৫২টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে৷ ইতোমধ্যে ৯টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন গ্রহণ করেছে এবং ৬টি ব্রোকার হাউজ নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেনও শুরু করেছে৷
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও প্রধান আর্থিক কর্মকর্তা সাত্তিক আহমেদ শাহ বলেন, আজকের এই চারটি ব্রোকার হাউজের ফিক্স সার্টিফিকেশন প্রদানের আনুষ্ঠানিক স্বীকৃতি শুধুমাত্র সার্টিফিকেট প্রদান নয়; বরং এটি উত্কর্ষ, উদ্ভাবনের প্রতি নিরলস অঙ্গীকার এবং একটি বিকশিত বাজারের ল্যান্ডস্কেপে এগিয়ে থাকার নিরলস সাধনার প্রতীক।
তিনি আরও বলেন, আসুন আমরা বাংলাদেশের পুঁজিবাজার সম্প্রসারণের জন্য সহযোগিতা, উদ্ভাবন এবং প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখি। ঢাকা স্টক এক্সচেঞ্জ সব সময় অত্যাধুনিক প্রযুক্তি এবং বাজারের সকল অংশগ্রহণকারীদের উন্নতির জন্য একটি অনুকুল পরিবেশ প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়াও বক্তব্য রাখেন ফিক্স সার্টিফিকেশন প্রাপ্ত ব্রোকারেজ হাউজের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷ পরে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান সিপিএ এর কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন ডোরিন ক্যাপিটাল-এর গ্রুপ সিএফও মো: মেহেদী হাসান এফসিএ, ইনোভা সিকিউরিটিজ-এর চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইয়া, আইল্যান্ড সিকিউরিটিজ-এর চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ এফসিএমএ এবং মাইকা সিকিউরিটিজ-এর উপ ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ জামান।
ডিএসই’র প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ সমাপনি বক্তব্যে রেগুলেটরি বিষয়ক সব ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
এএ
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ১০চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২





পাঠকের মতামত