
পুঁজিবাজারে তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কসের আজকের লেনদেন বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই। রাইট সংক্রান্ত রেকর্ড ডেট দর সমন্বয় নিয়ে ডিএসইতে জটিলতা তৈরি হয়। ফলে ডিএসইতে বড় ধরনের তথ্য বিভ্রাট দেখা দেয়। এজন্য আমরা নেটওয়ার্কসের আজকের লেনদেন বাতিল করে ডিএসই। তবে আমরা নেটওয়ার্কস বাদে বহাল থাকবে অন্য সব কোম্পানির লেনদেন।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এটিএম তারিকুজ্জামান বাণিজ্য প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নেটওয়ার্কসের জন্যই আজকের এই জটিলতা তৈরি হয়েছে। এজন্য তাদের আজকের লেনদেন বাতিল করা হয়েছে। এছাড়া অন্য সব কোম্পানির লেনদেন বহাল থাকবে।
তথ্য অনুযায়ী, আমরা নেটওয়ার্কসের রাইট শেয়ার ইস্যুতে গত ৭ মার্চ রেকর্ড ডেট ছিল। এরপরে আজ লেনদেন শুরু হয়। তবে দর সমন্বয় করতে ইনপুট দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে ডিএসই কর্তৃপক্ষ। ফলে সকাল থেকেই ডিএসইর সূচকে বড় জটিলতা দেখা দেয়। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে এদিন শুধুমাত্র আমরা নেটওয়ার্কসের লেনদেন বাতিল করা হয়েছে। অর্থাৎ আগামিকাল রেকর্ড ডেট পরবর্তী দর সমন্বয় করে শেয়ারটির লেনদেন শুরু হবে। আজ কোম্পানিটির শেয়ার আগেরদিনের ৪৫ টাকা ৯০ পয়সা থেকে কমে ৪১ টাকা ৫০ পয়সা দিয়ে শুরু হয়েছিল। যে শেয়ারটি দিন শেষে ৪০ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছিল।
তথ্য অনুযায়ী, রোববার (১০ মার্চ) সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই ওয়েবসাইটে বিভ্রান্তি দেখা দেয়। সকাল ১০টায় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। তখন থেকেই ওয়েবসাইটে ভুল তথ্য দেখানো শুরু হয়। সকাল ১০টা ১০ মিনিটে ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুসারে, ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ হাজার ১২ দশমিক ৩৬ পয়েন্ট বা ৯৯ দশমিক ৯৯ শতাংশ কমে দশমিক ৩৯ পয়েন্ট দেখায়। অথচ তখন পর্যন্ত বাজারে ২২৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে, যার মধ্যে ১৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৭০ দশমিক ৩২ শতাংশ।
এরপর দিনশেষে দেখায় ডিএসইএক্স ১৪১ দশমিক ৫৭ পয়েন্ট। এতে দেখায় দিনশেষে সূচক কমেছে ৫ হাজার ৯৭১ পয়েন্ট বা ৯৭ দশমিক ৬৮ শতাংশ। এরমধ্যে দেখা যায় ৮৪টি কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং ২৬১টি কোম্পানির শেয়ারদর কমেছে। দিনশেষে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ২৬ লাখ টাকা।
আলোচিত সময়ে শরীয়াহ সূচক ডিএসইএসের অবস্থান দেখানো হয় দশমিক ০৪ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১ হাজার ৩৩৫ দশমিক ৮৪ পয়েন্ট বা ৯৯ দশমিক ৯৯ শতাংশ কম।
অন্যদিকে বাজারমূলধনের দিক থেকে বৃহৎ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ এর অবস্থান দেখানো হয় ২ হাজার ৯৬ দশমিক ৫৭ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ১০৬ শতাংশ বেশি। বেলা সাড়ে ১০টা নাগাদ ওয়েবসাইটে মূল্যসুচক তিনটির সব তথ্য দেখানো হয় শূন্য। এদিকে সূচকের গ্রাফেও কোনো তথ্য ছিল না বেলা সাড়ে ১০টা পর্যন্ত।
এএ
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত