
দক্ষিণ আফ্রিকার ব্যবসায়িক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি। এই বৈঠকে সংশ্লিষ্ট কোম্পানিরি প্রতিনিধিরা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। বাংলাদেশের বৃহত ব্যবসায়ি সংগঠনগুলোও বৈঠকে উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার (১২ মার্চ) দক্ষিণ আফ্রিকার ব্যবসায়িক প্রতিনিধিদল বিএসইসি ও বিডার যৌথ উদ্যোগে একটি বৈঠক করে। দিনব্যাপী এই বৈঠক বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নেয়া পুঁজিবাজার সংশ্লিষ্ট কোম্পানিগুলো হলো- জেমিনি সি ফুড, ওয়ালটন গ্রুপ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, বিবিএস ক্যাবলস,বিডি থাই অ্যালুমিনিয়াম। এছাড়াও বৈঠকে অংশ নেয় প্রাণ অ্যাগ্রো, এসিআই অ্যাগ্রো, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, মেঘনা গ্রুপ, পারটেক্স ক্যাবলস।
বৈঠকে অংশ নেয়া ব্রোকারেজ হাউজগুলোর মধ্যে ছিল সিটি ব্রোকারেজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, লংকাবাংলা সিকিউরিটিজ। ব্যবসায়ি সংগঠনগুলোর মধ্যে ছিল এফবিসিসিআই, বিজিএমইএ, বেসিস, বিকেএমইএ, বিজিএমইএ বিশ্ববিদ্যালয়, বুটেক্স।
এছাড়াও বেজা, বেপজা, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
সভায় দক্ষিণ আফ্রিকা-ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরাম (আইওআরবিএফ)-এর সভাপতি এবং আগত প্রতিনিধি দলের প্রধান নকুথুলা পেশেন্স নদলভুর নেতৃত্বে অংশ নেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়িক প্রতিনিধিদল। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
সভার আলোচনার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন সংশ্লিষ্ট খাতের প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। এই সভা শেষে বাংলাদেশের বৈদেশিক ব্যবসা-বাণিজ্যের ব্যাপক সম্প্রসারণ হবে বলে আশা করা যাচ্ছে।
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৭মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত