
পবিত্র কোরআন শরীফে ত্বীন ফল নিয়ে একটি সূরা রয়েছে। যে দুটি ফলের শপথ করে সুরা আত-ত্বীন নাজিল হয় তার মধ্যে যয়তুন (জলপাই) এর সাথে রয়েছে এই ত্বীন ফলের নাম। ত্বীন শব্দের অর্থ হচ্ছে আঞ্জির বা ডুমুর। তাই একে অনেকে ডুমুর ফল বলেও ডাকেন। আরবে সেই যুগে এই ত্বীন ও যয়তুন ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ফল, খাদ্য ও অর্থকরী ফসল হিসেবে এর গুরুত্ব ছিল অসীম।
ত্বীন ছাড়াও পবিত্র কোরআনের ঐ সূরায় উল্লেখিত যয়তুনের গাছও রয়েছে। ত্বীন ফল বিভিন্ন প্রকার ও রংয়ের হয়ে থাকে যেমন: সুইট লেমন, সাদা জাম, লাল জামরুল, লাল আতা, বারোমাসি আমড়া, মালবেরি, স্ট্র বেরি, লাল আতায় ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুর রহিম বলেন, ব্রেস্ট ক্যান্সার রোধে এই ফল খুবই উপকারী। বাংলাদেশের ৩৪ শতাংশ নারী যেখানে ব্রেস্ট ক্যান্সার ঝুঁকিতে আছেন, সেখানে এই ত্বীন ফল এই ঝুঁকি হ্রাসে সহায়ক শক্তি হিসাবে কাজ করতে পারে। এর আরও অনেক ভেষজ গুণ রয়েছে বলেও জানান ড. রহিম। বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ত্বীন। এতে আছে প্রচুর পটাসিয়াম ও ক্যালসিয়াম। পুষ্টি চাহিদা পূরণেও ত্বীন গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য অনেকেই উদ্বোগ নিয়েছে। দেশের সাতক্ষীরা ও দিনাজপুরের বেশ কজন চাষী ত্বীন গাছের বাগান তৈরী করেছে। অনেকেই সখের বসেও ছাদ বাগান তৈরী করেছে। “পবিত্র কোরআন শরীফে ত্বীন ও যয়তুন ফলের কথা উল্লেখ আছে জেনে ত্বীন ফল চাষে আগ্রহীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
সাতক্ষীরা আসিফ নামের এক যুবক বলেন, তার এখন ছাদবাগানে ৮ থেকে ১০ প্রজাতির ত্বীনগাছ রয়েছে , মাটিতে জৈব সার মিশিয়ে ছাদের রোদে টবে লাগিয়েছেন কয়েক প্রজাতির ত্বীন। বর্ষা ও শীতে ফল কম হলেও বছরের অন্যান্য সময়ে প্রতিটি পাতার গোড়ায় জন্মে একটি করে ফল। আসিফ জানান, স্বাভাবিক পরিচর্যায় জৈব সারেই বেড়ে ওঠে। মাত্র ছয়মাসের ব্যবধানে ত্বীন ফল পাকতে শুরু করে। পাকলে প্রকার ভেদে লাল, খয়েরি, গোলাপী ও হলুদাভ রংয়ের এই ফল আকারেও বেশ বড় হয়।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৫চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৬ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৭চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৮কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৯চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ১০ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা





পাঠকের মতামত