
৬ জুনের পর থেকে একজন প্রবাসী তার ব্যবহৃত সর্বোচ্চ দুটি মোবাইল ফোন শুল্ককর পরিশোধ ছাড়া আনতে পারবেন। এর বাইরে একটি মোবাইল ফোন শুল্ক পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এক্ষেত্রে ৩০ হাজার টাকা দামের মোবাইলের জন্য পাঁচ হাজার টাকা, ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা দামের মোবাইলের জন্য ১০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকা বেশি দামের মোবাইলের জন্য ২৫ হাজার টাকা শুল্ক দিতে হবে।
সূত্রে আরও জানা গেছে, ২৪ ক্যারেটের স্বর্ণালংকার আনার সুযোগ বন্ধ হতে পারে। তবে ২২ ক্যারেট বা তার নিচের ক্যারেটের স্বর্ণালংকার ১০০ গ্রাম আনা যাবে। অন্যদিকে ১২ বছরের কম বয়সীরা ব্যাগেজ সুবিধায় স্বর্ণালংকার, সোনার বার, মদ-সিগারেট আনতে পারবে না।
এছাড়া যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ (ইউ-ব্যাগেজ) শুল্কছাড় সুবিধা পাবে না। এ ধরনের ব্যাগেজে আনা পণ্যভেদে শুল্ককর পরিশোধ করতে হবে।
এর আগে প্রাক-বাজেট আলোচনায়, ‘স্বর্ণ নীতিমালা-২০১৮ (সংশোধিত-২০২১)’ এর ৮.২ উপধারা অনুসারে ব্যাগেজ রুলস সংশোধনের মাধ্যমে পর্যটক কর্তৃক সোনার বার দেশে আনা বন্ধ করার দাবি জানায় জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাজুস।
তাদের অন্যান্য প্রস্তাবের মধ্যে ছিল একটি আইটেমের জুয়েলারি পণ্য দুটির বেশি আনার সুযোগ না দেওয়া ও পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ব্যাগেজ রুলসের সমন্বয় করতে হবে। পাশাপাশি একজন যাত্রীকে বছরে শুধু একবার ব্যাগেজ রুলের সুবিধা দেওয়ার দাবি জানায় বাজুস।
বিএইচ
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ৮চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৯তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ১০পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী





পাঠকের মতামত