প্রকাশিত: জুন ৮, ২০২৪ ৯:৫০ পিএম

মাঝেমাঝেই পেটে ব্যথা হতো কিশোর অঙ্কুলের। যন্ত্রণা কমাতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হতো। ওষুধ খেয়ে কমেও যেত। তবে কয়েকদিন আগে গলায় ব্যথা হলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে এক্সরে করে দেখা যায় তার গলায় আটকে আছে একটি কয়েন।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। ওই কিশোরের পরিবার বলছে, সাত বছর আগে একটি কয়েন গিলে ফেলেছিল ওই কিশোর।

ওই কিশোরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তা গলা পরীক্ষা করেন। তারপর এক্সরেও করাতে পরামর্শ দেন। তখন দেখা যায়, অঙ্কুলের গলায় কিছু একটা আটকে রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করিয়ে নেওয়া হয়।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে— চিকিৎসক জানিয়েছেন, এক টাকার কয়েনটি এমনভাবে অঙ্কুলের গলায় আটকে ছিল যে, তার কোনো রকম খাবার খেতে অসুবিধা হতো না। ফলে বাড়ির কেউ আঁচও করতে পারেনি যে, অঙ্কুলের গলায় কয়েন আটকে রয়েছে। অস্ত্রোপচার করে সেই কয়েন বের করতেই সকলে স্তম্ভিত হয়ে যান।

শেয়ার

পাঠকের মতামত

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটেনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ...

রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির

দিল্লির যন্তর মন্তর এখন জনসমুদ্র। রূপ নিয়েছে ক্ষোভের আগ্নেয়গিরিতে। অধিকারকর্মী সোনম ওয়াংচুক ও ককরোচ জনতা ...