
সন্দেশের স্বাদ যেন ভুবন ভোলানো! মুখে পুরতেই গলে যায়। সন্দেশ কমবেশি সবাই খেয়েছেন! তবে কখনো কি আপেল সন্দেশের স্বাদ উপভোগ করেছেন?
দেখতেও যেমন সুন্দর, এ সন্দেশের স্বাদও অতুলনীয়। কিছু কিছু খাবার স্বাদের চেয়ে সৌন্দর্যই যেন সবাইকে আকৃষ্ট করে। তেমনই হলো আপেল সন্দেশ।
খুবই সুস্বাদু এ সন্দেশ তৈরির পদ্ধতি কঠিন মনে হলেও কিন্তু খুবই সহজ। চাইলেই ঘরে তৈরি করে ছোট-বড় সবাইকে চমকে দিতে পারেন। জেনে নিন রেসিপি-
উপকরণ
১. গুড়ো দুধ ১ কাপ
২. পাউডার সুগার আধা কাপ
৩. কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ
৪. ঘি ১ টেবিল চামচ
৫. এলাচ গুঁড়ো ১ চিমটি
৬. ফুড কালার প্রয়োজনমতো (লাল ও হলুদ)
৭. লবঙ্গ কয়েকটি
পদ্ধতি
প্রথমে প্যানে গুঁড়া দুধ, পাউডার সুগার, কনডেন্স মিল্ক দিয়ে মাঝারি আচেঁ নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ার পরে যখন সব উপকরণ একসঙ্গে মিশে যাবে; তখন প্রয়োজনমতো ফুড কালার (হলুদ) মিশিয়ে দিন।
এবার এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে দিন মিশ্রণটি। এভাবেই কিছুক্ষণ নাড়তে থাকুন। যখন মিশ্রণ প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন নামিয়ে নিন।
একটি পাত্রে মিশ্রণ ঢেলে হালকা ঠান্ডা করে নিন। এরপর হাতে ঘি মেখে আপেলের মতো গোল করে নিন। বেশি ঘি মাখবেন না হাতে, সন্দেশ আপেলের আকারে তৈরি করতে পারবেন না। বারবার ভেঙে যাবে।
যখন সবগুলো সন্দেশ আপেল আকৃতির করে তৈরি করা হয়ে যাবে; তখন আপেলের গায়ে ব্রাশ দিয়ে লাল ফুড কালার ব্যবহার করুন। আপেলের মুখে একটি লবঙ্গ বসিয়ে দিলেই মনে হবে আসল আপেল।
তৈরি হয়ে গেলে আপেল সন্দেশ। ফ্রিজে একটি এয়ারটাইট বক্সে রেখে সন্দেশগুলো সংরক্ষণ করতে পারবেন বেশ কয়েকদিন।
- ১কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৩বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৪পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৫জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৬শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৭২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৮প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৯প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১০শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৮জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৯দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত