
আর মাত্র একটি ম্যাচের অপেক্ষা। এরপরেই পর্দা নামছে চলতি কোপা আমেরিকার। ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার কোপা শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে দলটি। দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে ওঠা হামেস রদ্রিগেজদের কাছে দেশটির জনগণের প্রত্যাশা অনেক বেশি।
কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো কোপা আমেরিকার ফাইনালের দিন দেশটিতে নাগরিক ছুটি ঘোষণা করেছেন। দেশের জনগণকে জাতীয় ফুটবল দলের খেলাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ রাখার জন্য এমন সিদ্ধান্ত।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের একটি কার্যক্রমে অংশ নেওয়ার সময় এই ঘোষণা দেন কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।
জাতিসংঘের শান্তি মিশনের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন পেত্রো। সেখানেই এক সংবাদ সম্মেলনে এই ছুটির ঘোষণা দেন তিনি। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতায় পড়বে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে পেত্রো বলেন, ‘কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা ফাইনালের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করব।’
তিনি আরো বলেন, ‘আমরা নাগরিক ছুটির দিনটি উদযাপন করব, যেটাকে আমরা কলম্বিয়ার ঐক্য দিবস হিসাবে কল্পনা করব। সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানগুলিকে সেদিন তাদের কর্মীদের বাড়িতে থাকতে, প্রতিক্রিয়া জানাতে, পান করতে, নাচতে, আনন্দ করতে, তাদের গার্লফ্রেন্ড, প্রেমিক, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে উদযাপন করতে দেওয়া উচিত এবং আমাদের বিশ্বাস করা উচিত যে ঐক্য সম্ভব।’
এম পি
- ১আজ শুরু এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু
- ২কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১
- ৩অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ৪এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৫জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৬চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৭অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৯ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ১০জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৩৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী





পাঠকের মতামত