
১৯ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ফেনীর যুবলীগ নেতা মো. আবুল কালাম সোহেলকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। এসময় আবুল কালামের সাথে অন্য আরেকজন মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়। শনিবার (১৩ জুলাই) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেল ফেনী পৌর যুবলীগের উপ প্রচার সম্পাদক ও সদর উপজেলার মধুপুর গ্রামের আবুল বাশারের ছেলে ও অপর মাদক কারবারি আব্দুল মতিন (৪২) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীপুর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।
র্যাব-৬ জানায়, একটি মাইক্রোবাসে করে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তাঁদের একটি আভিযানিক দল।
ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব। পরে তল্লাশি করে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ছাড়াও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
র্যাব-৬ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সহ গ্রেপ্তারদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
এএন
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত