
মানিকগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ-যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সাংবাদিকসহ অন্তত প্রায় অর্ধ শতাধিক ব্যাক্তি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের খালপাড় ও কোর্ট চত্বর এবং মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকা থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কার আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল করে।
এ সময় খালপাড় ও মানরা এলাকায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। পরে দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এরপর সরকারী দেবেন্দ্র কলেজ ও কোর্ট চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা অপর একটি মিছিল বের করে। তাদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
পরবর্তীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে যান-চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা । ঘন্টা ব্যাপী এ আন্দোলনের পর ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগ পুলিশের সামনে হামলা চালায় শিক্ষার্থীদের উপর।
এ ঘটনা নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে।
তবে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী সুমন বলেন, বিএনপির লোকজন প্রথমে হামলা চালায় ছাত্রলীগের কর্মীদের উপর। প্রকৃত শিক্ষার্থীদের পাশে আমরা সব সময় আছি।
এসকে
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত