
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশের সীমান্তে সৈন্য দল গঠনের চেষ্টা করছে ‘বিদেশি শক্তি’। এখানে বিদেশি শক্তি বলতে তিনি ন্যাটোকে ইঙ্গিত করেছেন। কিন্তু ন্যাটোর পক্ষ থেকে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে, আলেক্সান্ডার লুকাশেঙ্কোর দাবি ভিত্তিহীন।
প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে তার দেশের সামরিক বাহিনীর পোশাকে ভাষণ দিতে দেখা গেছে। এ সময় লুকাশেঙ্কো বলেন, তিনি তার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
গত ৯ আগস্টের নির্বাচনকে কেন্দ্র করে বেলারুশে বিক্ষোভ চলছেই। প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগ দাবি করে শনিবারও রাজধানী মিনস্কে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা।
প্রায় ২৬ বছর ধরে বেলারুশ শাসন করছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। তার দাবি ন্যাটো ব্লক বেলারুশকে বিভক্ত করার চেষ্টা করছে। তারা মিনস্কে একজন নতুন প্রেসিডেন্টকে বসাতে চাইছে।
তিনি বলেন, পোল্যান্ড এবং লিথুনিয়াও তাদের সেনাবাহিনীকে প্রস্তুত করছে। তিনি এর সঙ্গে যোগ করেছেন, তার দেশের সেনাবাহিনীকে পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সরিয়ে নেওয়া হচ্ছে।
লুকাশেঙ্কোর অভিযোগ. তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে ন্যাটো। তিনি বলেন, দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সর্বোচ্চ কঠোর পদক্ষেপ গ্রহণ করতে নিরাপত্তা প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে তার এসব দাবি প্রত্যাখ্যান করেছে ন্যাটো। তারা বলছে, বেলারুশ বা অন্য কোনো দেশের জন্য ন্যাটো হুমকি নয়। ওই অঞ্চলে তাদের সৈন্য গঠন করা হচ্ছে না। ন্যাটোর দাবি, তারা কঠোর প্রতিরক্ষামূলক পদক্ষেপে বিশ্বাসী।
এদিকে, লিথুনিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাওসেদা এএফপিকে বলেন, বাইরের কাল্পনিক হুমকি সম্পর্কে ভিত্তিহীন বিবৃতি দিয়ে যে কোনো মূল্যে বেলারুশের আন্তর্জাতিক সমস্যা থেকে সবার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
অপরদিকে, পোল্যান্ডের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, সীমান্তে অস্থিতিশীলতার ব্যাপারে বেলারুশ যে প্রপাগান্ডা ছড়াচ্ছে তা খুবই দুঃখজনক এবং তাদের এমন কথায় পোল্যান্ড বিস্মিত। পোল্যান্ড কখনোই এ ধরনের মনোভাব পোষণ করে না।
- ১বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ২ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৩এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৪সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৫বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৬আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ১০চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা





পাঠকের মতামত