
চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি অস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৭। বুধবার (১৪ আগস্ট) সকালে অস্ত্র ও গুলি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম।
তিনি বলেন, গত ‘মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত স্থানীয় জনগণ, গোয়েন্দা নজরদারি ও অন্য উৎস থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে ২১টি সচল রয়েছে এবং বাকি ১৪টি ক্ষতিগ্রস্ত।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের আগে দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম নগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। একই সঙ্গে সচেতন নাগরিকদের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়।
এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার (১৫ আগস্ট) এর মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এসকে
- ১সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ২ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ৩স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫এবি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৭ওয়ান ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৫ জুলাই
- ৯সূচকের উত্থানে চলছে লেনদেন
- ১০স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল





পাঠকের মতামত