
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আশুলিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা থেকে শুরু করে বাদ আসর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন স্থানের মসজিদে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
বিভিন্ন স্থানের দোয়া মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
এদিকে আশুলিয়ার গুমাইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বাদ আসর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়েছে।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরকার, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মনির মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক এসএম কিসমত আলী, ইয়ারপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ পালোয়ান, সহ-সভাপতি মো. নূরু মন্ডল, ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম পলান এবং বিএনপি নেতা মো. শাকিল আহমেদ সহ আরও অনেকে এই দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
এসকে
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত