প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪ ৫:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারে থাকা যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫) ও তার মেয়ে ফেরদৌসি (২০)।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে ঢাকায় বিমানবন্দরে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া এলাকায় দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি ট্রাক্টরের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এতে ট্রাক্টরে থাকা বৈদ্যুতিক খুঁটি প্রাইভেটকারের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়লে মা ও মেয়ে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার ...

নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক

মন্ত্রিসভার সম্ভাব্য প্রসারণে যাঁদের নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে,তাঁদের মধ্যে অন্যতম চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের ...