
বাংলাদেশের কম্পিউটার মার্কেটে লেনোভোর নতুন কমার্শিয়াল ও কনজ্যুমার সিরিজের ল্যাপটপ লঞ্চ করা হয়েছে।
গতকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, ইন্টেল এবং লেনোভোর সৌজন্যে লেনোভো ৩৬০ ইভল্ভে অত্যাধুনিক এই ল্যাপটপগুলো আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়।
ল্যাপটপ গুলোর মধ্যে ছিল- থিঙ্কপ্যাড কার্বন, থিঙ্কপ্যাড পি১৪ জেন ৫, ইয়োগা (অরা এডিশন), আইডিয়াপ্যাড ৫, এআই পাওয়ারড লিজিয়ন ৫আই। এআই পাওয়ারড এই মডেলগুলো উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং স্টাইলের সংমিশ্রণ এনে কাজের জায়গা ও ব্যক্তিগত ব্যবহারের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে।
ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন) হচ্ছে লেনোভোর একটি প্রিমিয়াম ল্যাপটপ, যা উন্নত উদ্ভাবনের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। ইন্টেল-এর সাথে যৌথভাবে উদ্ভাবিত এই পণ্যটি আধুনিক ডিজাইন, অতুলনীয় পারফরম্যান্স এবং বুদ্ধিমান বৈশিষ্ট্যের সংমিশ্রণ যা পেশাজীবী, নির্মাতা, কোডার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য স্মার্ট, দ্রুত এবং উচ্চমানের কাজ নিশ্চিত করবে।
লিজিয়ন ৫আই, যা একইসাথে গেমিং এবং স্ট্রিমিং এর জন্য আদর্শ। ১৪ জেন ইন্টেল কোর প্রসেসর এবং এনভিডিয়া জি-ফোর্স আরটিএক্স ৪০ সিরিজ গ্রাফিক্স দ্বারা চালিত এই ডিভাইসটি গেমিং এবং একাডেমিক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। লেনোভো এআই ইঞ্জিন+ এবং এলএ১ এআই চিপ ব্যবহার করে এটি আপনার গেমিং অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। লিজিয়ন কোল্ডফ্রন্ট হাইপার প্রযুক্তি ডিভাইসকে ঠান্ডা রাখে। লেনোভো পিওরসাইট গেমিং ডিসপ্লে এবং লিজিয়ন স্পেকট্রাম ৪-জোন আরজিবি লাইটিং সহ লিজিয়ন ট্রুস্ট্রাইক কিবোর্ডে রয়েছে আরও অনেক বৈশিষ্ট্য।
ইভেন্টে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি থেকে গ্লোবাল ব্রান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন। লেনোভোর পক্ষে ছিলো লেনোভো ইন্ডিয়ার কনজ্যুমার ল্যাপটপ বিভাগের চ্যানেল ম্যানেজার হাসান রিয়াজ ও লেনেভো ইন্ডিয়ার রিজিওনার চ্যানেল সেলস ম্যানেজার সুমন রয়।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ বলেন, “আমাদের ২ দশকের দীর্ঘ যাত্রায় আইটি ডিস্ট্রিবিউশনে নিরলস প্রচেষ্টা ও সফলতার ভিত্তিতে, লেনোভোর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সম্ভাবনার পথ প্রসারিত করবে।”
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার বলেন, লেনোভোর মতো একটি স্বনামধন্য আন্তর্জাতিক ব্র্যান্ডকে আমরা পেয়ে গর্বিত। নির্ভরযোগ্যতায় গড়া আমাদের সাফল্য লেনোভোর অংশীদারিত্বে আরও সুসংহত হবে।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন খন্দকার বলেন, “গত ২৮ বছরের বেশি সময় ধরে আমরা আইটি ডিস্ট্রিবিউশনে একটি নির্ভরযোগ্য নাম। লেনোভোর সাথে এই অংশীদারিত্ব আমাদের নতুন সম্ভাবনার পথে নিয়ে যাবে।”
লেনোভো ইন্ডিার হাসান রিয়াজ কনজ্যুমার প্রোডাক্ট নিয়ে ও সুমন রয় কমার্শিয়াল প্রোডাক্ট উপস্থাপন করেন।
লেনোভোর জেনারেল ম্যানেজার (ওভারসিজ বিজনেস কনজিউমার, কমার্শিয়াল এবং ট্যাবলেটস) নবীন কেজরিওয়াল বলেন, ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন) একটি যুগান্তকারী উদ্ভাবন। এটি কেবল প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং ব্যবহারকারীদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে।
লেনোভো একটি গ্লোবাল টেকনোলজি পাওয়ারহাউস, যা ১৮০টি বাজারে কার্যক্রম পরিচালনা করে। এটি পিসি থেকে ক্লাউড পর্যন্ত একটি বিস্তৃত ভাবে কাজ করছে, যা এআই চালিত ও অপ্টিমাইজড।
গ্লোবাল ব্র্যান্ডস পিএলসি লেনোভোর অনুমোদিত ডিস্ট্রিবিউটর এবং বাংলাদেশে উদ্ভাবনী পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। লেনোভো, ইন্টেল এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর এই যৌথ উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তি বাজারে আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে এবং ব্যবহারকারীদের জন্য আরও উন্নত প্রযুক্তি সহজলভ্য করবে।
বিএইচ
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত