
সীমান্তবর্তী জেলা শেরপুরের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি কলেজ থেকে অধ্যয়ন করা ২০ জন এবার সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।নিজ নিজ মেধা ও যোগ্যতা বলে এই কলেজ থেকে এ বছর একসঙ্গে ২১জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় খুশি কলেজ কর্তৃপক্ষ।
রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর সোমবার (২০ জানুয়ারি) বিকেলে নিশ্চিত করেন শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ কামাল উদ্দিন।
তিনি জানান, প্রতিবছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী মেডিকেল, বুয়েটসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছেন।
এবছর যারা মেডিকেলে চান্স পেয়েছেন তারা হলেন- মিত্রা- রাজশাহী মেডিকেল কলেজ, রেশমি- সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সুপ্তি- কিশোরগঞ্জ মেডিকেল কলেজ, সাদিয়া- কিশোরগঞ্জ মেডিকেল কলেজ, আদিবা আহসান- বগুড়া মেডিকেল কলেজ, তাহমিনা- এম.এ.জি উসমানী মেডিকেল কলেজ, রিতু- ময়মনসিংহ মেডিকেল কলেজ, পুজা – মুগদা মেডিকেল কলেজ, তাসনীম- সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, নুসরাত- সিলেট মেডিকেল কলেজ, ইভা- টাঙ্গাইল মেডিকেল কলেজ, আরাফাতুল- চাঁদপুর মেডিকেল কলেজ, রিতু-২ ময়মনসিংহ মেডিকেল কলেজ, ফাহমিদা- ফরিদপুর মেডিকেল কলেজ, নিশাল- ময়মনসিংহ মেডিকেল কলেজ, তওহিদ- শেরে-বাংলা মেডিকেল কলেজ, নিশাত- জামালপুর মেডিকেল কলেজ, আফিয়া ইবনাত- রংপুর মেডিকেল কলেজ, প্রীতি খানম- সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মিতালী – সাতক্ষীরা মেডিকেল কলেজ ও রিয়া কিশোরগঞ্জ মেডিকেল কলেজ।
এ ব্যাপারে গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী বলেন, আমরা এর থেকেও বেশি আশা করেছিলাম। তবে বিগত বছর থেকে এবছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ বেশি পেয়েছে।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর শাহ্ কামাল উদ্দীন বলেন, দেশের সীমান্তবর্তী উত্তরের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান এটি। প্রতি বছর এ কলেজ থেকে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢাবি, রাবিসহ বিভিন্ন ভার্সিটিতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়ে থাকে। এসব কৃতি শিক্ষার্থীদের কলেজ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এবছর যারা সুযোগ পেয়েছে তাদের প্রতি আমরা খুব খুশি।
বিএইচ
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত