জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৬ ১২:১৭ পিএম , আপডেট: জুন ২৮, ২০২৬ ১২:২০ পিএম

জেলা প্রশাসনের হস্তক্ষেপে শেরপুর সদর উপজেলার একটি ঈদগাহ মাঠের শতবর্ষী বটগাছ বিক্রির উদ্যোগ বন্ধ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার (সোয়ান)-এর আপত্তির পর জেলা প্রশাসনের নির্দেশনায় গাছটি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিককে গাছটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকার পুরোনো ঈদগাহ মাঠ সংস্কারের কথা বলে মাঠসংলগ্ন শতবর্ষী বটগাছটি কাটার ঘোষণা দেওয়া হয়। বিষয়টি ঈদগাহ কমিটির সদস্য শাহরিয়ার শামীমের ফেসবুক পেজে প্রকাশ করা হলে তা নিয়ে সমালোচনা শুরু হয়।

পরে সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার (সোয়ান)-এর শেরপুর জেলা সভাপতি মো. নাঈম ইসলাম জেলা প্রশাসন, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কাছে গাছটি রক্ষার দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আসার পর জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এরপর ইউএনও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে গাছ বিক্রির কার্যক্রম বন্ধ করেন। প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় আট শতক জমির ওপর অবস্থিত ঈদগাহ মাঠ ও বটগাছটি ওয়াক্‌ফ সম্পত্তির অন্তর্ভুক্ত।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে সংশ্লিষ্ট কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই গাছটি কাটা যাবে না। তারা গাছটি আর বিক্রি করা হবে না বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি গাছটি প্রশাসনের পর্যবেক্ষণে রাখা হবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, গাছ কাটার বিজ্ঞপ্তি ও গাছের ছবি স্থানীয় কয়েকজনের মাধ্যমে তার নজরে আসে। এরপরই ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি জানান, গাছটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টিআর

 

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...