
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈলতলা গ্রামে পিতার হত্যার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত,২৮ ডিসেম্বর দুপুরে সীমানা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মোজাফফর হোসেন (৬৫) গুরুতর আহত হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) ঘিওর এলাকার বৈলতলা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মোজাফফর হোসেনের পরিবারসহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা অভিযোগ করেন, আসামি আব্দুর রহমানসহ ৭ জন এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় মোজাফফর হোসেনকে হত্যা করা হয়। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের ছেলে সালমান শাহ জানান, “আমার পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।আমাকেও আসামিরা মেরে ফেলার জন্য নানান ভাবে হুমকি দিচ্ছে। আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়বে।”
মানববন্ধনে উপস্থিত গ্রামবাসী স্থানীয় গণমান্য ব্যক্তিগণও বিচার দাবি করে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এনজে
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত