
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে “বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক কমপ্লেক্সের সভাকক্ষে ঐ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় এবং সভাপতি অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক । অনুষ্ঠানে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি অধ্যাপক ড. মো: শহীদুল হক বলেন- ‘আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই এবং সেই কাজে আমরা জুলাই-আগস্ট এবং একুশের চেতনাকে ধারণ করতে চাই। আমরা যে যেখানে যে জায়গায় আছি কোন বৈষম্যকে প্রশ্রয় দেবো না, কোন অন্যায়কে প্রশ্রয় দেবো না এবং সব সময় যার যা প্রাপ্য তা তাকে বুঝিয়ে দেবো এবং এভাবেই বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব।’
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন- ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন সহ প্রত্যেকটি আন্দোলন আমাদের একটি করে শিক্ষা দিয়ে যাচ্ছে। ভাষা থেকে শুরু করে গত জুলাই পর্যন্ত বৈষম্যের এই শিক্ষা যেন আমাদের জীবনকে পরিবর্তন করে। আমরা সবাই মিলে যেন একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি।’
বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে তিনি আরও বলেন- ‘সুশিক্ষা, একাডেমিক পরিবেশ, প্রশাসনিক পরিবেশ এবং যেকোনো রকম শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যেটা আইন বলে এবং যেটা ন্যায্য, বৈষম্যকে যেটা তিরোহিত করবে সেটা করার জন্য আমরা এক পা ও পিছপা হবো না।’
বিএইচ
- ১সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
- ২মরণনেশা ক্যাসিনো আসক্তিতে এক তরুণের মৃত্যু
- ৩সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ
- ৪সুন্দরবনের ৮ হাজার ২৭১ জেলে পরিবারের জন্য ভিজিএফ চাল বরাদ্দ
- ৫গ্যাস সংকট সাময়িক, দু-তিন দিনের মধ্যেই সমাধান: যুগ্ম সচিব
- ৬দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন পাবেন কৃষক কার্ড
- ৭ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা
- ৮সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
- ১০মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ১০বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী





পাঠকের মতামত