
বিশ্বকাপ বাছাইয়ে এইতো সেদিন বিতর্কে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। আসলে বিতর্ক তৈরি করেছেন স্বয়ং রেফারি-ই! সার্বিয়ার বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে রোনালদোর করা গোলটি যে বাতিল করে দিয়েছিলেন। রাগে-ক্ষোভে পর্তুগিজ তারকা অবশ্য তার প্রতিক্রিয়া দেখিয়েছিলেন মাঠে। অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামলেও ওই ঘটনায় ছুঁড়ে ফেলেছিলেন তা।
শেষ পর্যন্ত সেই আর্মব্যান্ডই নিলামে উঠানো হচ্ছে এক শিশুর জীবন বাঁচানোর উপায় হিসেবে। ম্যাচ শেষে রোনালদোর ফেলে দেওয়া সেই আর্মব্যান্ড পরে খুঁজে পান স্টেডিয়ামের এক কর্মচারী। সেটি সংগ্রহ করে তিনি দান করেন সার্বিয়ান এক চ্যারিটি সংস্থাকে। এখন সেই সংস্থা এক ৬ মাসের শিশুর জীবন বাঁচানোর অর্থ জোগান দিতে নিলামে তুলেছে ওই আর্মব্যান্ড।
সার্বিয়ান ওই শিশুটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। যে সংস্থাটি এ নিয়ে কাজ করছে তাদের সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে অ্যাসোসিয়েটেড প্রেসকে তারা বলেছে, আর্মব্যান্ডটি তিন দিন নিলামের জন্য রাখা হবে। যা চলবে অনলাইনে। আর সেখান থেকে প্রাপ্ত অর্থ দিয়েই শিশুটির চিকিৎসা হবে।
রোনালদোর বিতর্বিত সেই ম্যাচের ঘটনাটি ঘটেছিল শনিবার। বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে। শেষ দিকেই ঘটে বিতর্কিত ঘটনা। রোনালদোর নেওয়া শট গোললাইন পেরিয়ে গেলেও রেফারি গোল দেননি। তাক্ষণিকভাবে রাগে-ক্ষোভে আর্মব্যান্ড ছুঁড়ে ফেলেছিলেন পর্তুগাল অধিনায়ক।
- ১সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ২উষ্ণমণ্ডলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকি বেশি
- ৩জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৫চট্টগ্রামে ৪ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
- ৬‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ৭জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপি কমিশনারের শ্রদ্ধাঞ্জলি
- ৮শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ৯বিপদ-আপদে ধৈর্য ধরবেন যেভাবে
- ১০শ্রীপুরে কৃষক দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৩এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৪৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৫মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৬মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৭শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৮সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৯বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ১০দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স





পাঠকের মতামত