
চীনের সঙ্গে সীমান্তে নতুন করে যে উত্তেজনা শুরু হয়েছে তা প্রশমনে রাজি হয়েছে ভারত ও চীন। দুই এশীয় পারমাণবিক অস্ত্রের অধিকারী প্রতিবেশীর মধ্যে জুন থেকেই সীমান্তে উত্তেজনা চলছে। এ নিয়ে বৈঠকও হয়েছে অনেকবার। সবশেষ দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে বৈঠকের পর নয়াদিল্লি এমন কথা জানালো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার মস্কোয় শুক্রবার দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক শেষে শনিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বা সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়াতে পারে এমন কোনো কিছু না করতে উভয় পক্ষ একমত হয়েছে।’
গত জুনের প্রাণঘাতী ওই সংঘর্ষের পর দুই দেশে তাদের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে। ওইদিন হাতাহাতি সংঘর্ষে ভারতীয় ২০ জওয়ান নিহত হয়। তবে চীনের পক্ষ থেকে তখবন আনুষ্ঠানিকভাবে কেনো হতাহতের তথ্য জানানো না হলেও ভারত সরকারের পক্ষ থেকে চীনা সেনা হতহাতের দাবি করা হয়।
প্রায় চার দশকের মধ্যে প্রথমবার লাদাখ সীমান্তের রক্তক্ষয়ী ওই সহিংসতার পর বিভিন্ন পর্যায়ে আলোচনা আর নাটকীয়তার পর চলতি সপ্তাহে আবারও বিরোধ বাধে দুই দেশের মধ্যে। উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ তোলে। ফলে জুনের পর ফের উত্তপ্ত হয় সীমান্ত এলাকা।
গত মে মাসে সীমান্ত বিবাদ নিয়ে সামরিক উত্তেজনা শুরুর পর এই প্রথম দুই দেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ে উত্তেজনা নিরসন নিয়ে বৈঠক হলো। মস্কোতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকের ফাঁকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংগে বৈঠক করেন।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইট বার্তায় জানান, ২ ঘণ্টা ২০ মিনিট ধরে তাদের ওই বৈঠক চলে। এদিকে অতিরিক্ত সেনা মোতায়েনের পর লাদাখ সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে গত বৃহস্পতিবার সেখানে যান ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ। এক মাসের ব্যবধানে এটি ছিল তার দ্বিতীয়বার লাদাখ সফর।
- ১একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে তিন জনের আলো ফিরেছে
- ২চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা
- ৩গাজীপুরে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
- ৪ফিলিপাইন ব্ল্যাক আখ চাষে ১০ লাখ আয়ের স্বপ্ন
- ৫রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী
- ৬আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৭নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ১০ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত