
বাজার থেকে আরও ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (১০ আগস্ট) ১১টি ব্যাংক থেকে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। যার বিনিময় হার ছিল ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ টাকা। বহুমূল্য নিলাম পদ্ধতির অধীনে এ ডলার কেনা হয়। এই নিলামে ডলারের কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে ১২১ টাকা ৫০ পয়সা।
বাজার থেকে এই ডলার কেনার পর বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও। বর্তমানে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলার এবং আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫.৩২ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, রোববার ৮৩ মিলিয়ন মার্কিন ডলার ১১ ব্যাংকের কাছ থেকে কিনে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ১২১ টাকা ৪৭ পয়সা দরে কেনা হয় ১২ মিলিয়ন মার্কিন ডলার। বাকি ৭১ মিলিয়ন ডলার কেনা হয় ১২১ টাকা ৫০ পয়সা দরে।
কেন্দ্রীয় ব্যাংকের এক উদ্বোধন কর্মকর্তা বলেন, বাজার থেকে ডলার কেনা, এটা স্বাভাবিক প্রক্রিয়া। গভর্নর অনেকবার বলেছেন, প্রয়োজন হলে মার্কেট থেকে ডলার কেনা হবে। চাহিদা অনুযায়ী ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক। বাজার নিয়ন্ত্রণে এটা কেন্দ্রীয় ব্যাংকের কৌশলগত পদক্ষেপ। এই নিলামে ডলারের কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে ১২১ টাকা ৫০ পয়সা।
এর আগে গত ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে ১০ মিলিয়ন ডলার, এবং ১৩ ও ১৫ জুলাই অনুষ্ঠিত নিলামে ১২১.৫০ টাকা রেটে যথাক্রমে ১৭৩ ও ৩১৩ মিলিয়ন ডলার কেনা হয়েছিল। সব মিলিয়ে চলমান নিলাম প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংক মোট ৫৭৯ মিলিয়ন ডলার কিনেছে।
এদিকে নতুন করে ডলার কেনায় দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলার বলে জানিয়েয়েছেন মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ দাঁড়িয়েছে ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার বা প্রায় ৩০.২৫ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫২৩২ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার বা ২৫.৩২ বিলিয়ন ডলার।
এর আগে ৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৪.৯৮ বিলিয়ন ডলার।
তার আগে গত ২৪ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০০০৪ দশমিক ৫০ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৪৯৮৮ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার।
নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। দেশের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়
এএ
- ১ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ২মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ৪যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ৫উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ৬প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ৭সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ৮ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ৯স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত